আমার কথা, একজন এইচএসসি পরীক্ষার্থী বলছি


Mehedi Hasan & Friends



সবাই কেমন আছেন, আমার মত কি নিরব আর অবাক চোখে তাকিয়ে আকাশের পানে চেয়ে মেঘের ঘন ঘটা দেখে দেখে দিন যাচ্ছে।

অবস্থা অনেকটা সেই রাখাল বালকের গল্পের মতো। আমাদের যাদের এ বছর এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল, আমি নিশ্চিত, আমার মতো সবার কাছেই প্রায়ই নতুন নতুন ‘খবর’ আসে। অমুকের বাবা নাকি শিক্ষা মন্ত্রণালয়ের তমুক, তিনি বলেছেন, ‘আগামী মাসের ১ তারিখ থেকে পরীক্ষা।’ আরেকজন ‘গোপন সূত্র’ থেকে খবর দেন, আগামী দুই মাসের মধ্যে পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই। একবার তো জুলাইয়ের ১৫ তারিখ সামনে রেখে গোটা একটা রুটিনও হাতে পেয়ে গেলাম! এত গুজবের মধ্যে সত্যিই যদি পরীক্ষার ঘোষণা আসে, শুরুতে হয়তো বিশ্বাসই হবে না।

কোভিড–১৯–এর বদলে যাওয়া পৃথিবীর সঙ্গে আমরা একটা নতুন পরিচয় পেয়েছি। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ‘ইন্টারমিডিয়েট থার্ড ইয়ার’ বলে মজা করছে। কিন্তু আমাদের ভেতরে কী চলছে, সেটা শুধু আমরাই জানি। কবে শেষ হবে এই দুর্দিন আর আমরা মুক্ত হয়ে ঘুরে বেড়াবো সবখানে।


Post a Comment

1 Comments

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)